ভুলতেছি আমি ভুলের রাজ্যে।
তুমি এবং তোমাকে!
ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা।
ভুলছি, কি ভুল করছি তাতে!
ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছি ভুলে!
ভুল হচ্ছে বানান, ভুল কবিতার ছন্দে!
হচ্ছি কি তবে ভুলে? পরিবর্তন
ভুল মানুষে?
কেউ একটু খবর পৌঁচে দিবেন প্লিজ?
মাস্টার বাড়ি উত্তর বিষ্ণুপুর.......
আগুন লেগেছে ভয়ানক, একটা আস্ত হৃদয় জ্বলেপুড়ে ছাড়খার।
 
অনেক হয়েছে অনুরোধ অনুযোগ আর সময়ক্ষেপণের সময় নাই।
হয় ভালবাসার অধিকার দাও।
কাল থেকে তোমার উঠোন জুড়ে আমার অবরোধ হাতে হাতে প্ল্যাকার্ড " দন্তন্য রায় হত্যার বিচার চাই"!
এই ধরেন,
একটা ড্রয়িং, তিনটা বেড, দুইটা বাথ, একটা কিচেন আর তিন চার টা গুলুমুলু এ ঘর-ওঘর, লাফিয়ে-ঝাঁপিয়ে, দাঁপিয়ে বেড়াচ্ছে;
এটা ধরছে,ওটা ভাঙছে, গিন্নি ক্ষেপছে,
সাহেব অবেলায় সোফায় শুধু পরে পরে নাক ডাকছে!

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...