Showing posts with label খেয়াল. Show all posts
Showing posts with label খেয়াল. Show all posts
কী স্বাভাবিক ভাবেই না, গেল দিনটা!
আর পাঁচ টা দিনের মতোই খাওয়া ঘুম আড্ডায়!
বন্ধু জিজ্ঞেস করে কেমন আছিস? ধুর বালের লাইফ, জঘন্য।
ঠিক এই দিন টাকেই মিস করবো নিশ্চিত অন্য কোন দিন অন্য কোন সময়!
মানুষ কেন মরতে চায়?
স্যার অগাস্টকোৎ আমি আপনার আত্মহত্যার তিন টি কারন মানি না, একদম না।
April 19 at 11:04pm
সবাই পালাতে চায়, সবাই হারাতে চায়।
শুধু এই ভয়ে পালায় না, হারিয়ে যায় না।
পাছে পিছে কেউ না ডাকে, কেউ না খুঁজে!
April 21 at 5:33am
এখনো অনেক কিছু হারাবার আছে,
এখনি নিঃস্ব ভাবো কেনো মন।

কুকুর

ঠিক সেই প্রভুহীন কুকুর টির মতই যাকে আর দশজনে নিতে চায়, আদর ভালবাসায় পালতে চায়।
কিন্তু সে কারো হতে চায় না, কি কারন?
বহুদিন আগে যার সে হতে চেয়েছিলো, তারিয়ে দিয়েছে, চেয়েছিল একটু আশ্রয়। তার বন্ধ দরজায় বার বার ঘুরে যায়।
তার দরজা খোলা আছে কি?
খুলেছে কি? না আজো খুলেনি।
না আজো ডাকেনি।
ডাকতেও তো পারে 'এসো' একবার!

হঠ্যাৎ করে ভালবাসি বলে চমকে দে না আমায়

হটাৎ করে ভালবাসি বলে চমকে
দে না আমায়।
আজ বিনা মেঘে বজ্রপাত হউক।
শিলাবৃষ্টির মত গোটা গোটা
ভালবাসা ঝড়ে পড়ুক।
June 15, 2014 at 8:18pm

তুমি নেই

তোমার নিরুদ্দেশ হবার পর হাতে অনেক অখন্ড সময়।
তোমাকেই নিয়ে ভাবি শুধু বললে ভুল হবে সময় মত খাই, ঘুমাই,গোসুল করি আর স্বাভাবিক ভাবে সব কিছুই করি আগের মত!
কি আজব! তাই না?
ভাবি সারাটাদিন রাত, রাতে ঘুম হয় না জানো? এটাকেই কি ভালবাসা বলে? তোমার প্রতি আমার ভালবাসা? এটুকুই?
নদীর পার ভেঙে হৃদয়ের মাঝখানে যে বিশাল গাঙ্গের শুণ্যতা তৈরি হয়েছে তার গভীরতা বুঝতে পারি জানো।
তার পরেও প্রশ্ন ঊঁকি দেয় এটুকুই ভালবাসা?  মাত্র এটুকুই?
এটাকেই ভালবাসা বলে?
তুমি নেই! এটুকুতেই সব হয়ে গেলো?
তুমি নেই! কেউ বুঝতে পারতেছে না জানো,কেউ না!
তুমি না থাকাটা যে কি
কেউ বুঝতে পারতেছে না!
চোখ দুটোকে জিজ্ঞেস করলে উত্তর দেয় আমার ঘুম নেই ব্যাস! আর কিছু না!
বুকের মাঝে যার টের পাই তাকে বলি সে উত্তর দেয় আমায় শূন্যতা ভর করেছে! ব্যাস!
দেখেছো সবাই নিজেকে নিয়েই ব্যস্ত! ভালবাসা কই?
তুমি নেই কেউ বুঝতে পারতেছে না!
তুমি নেই! ভাবা যায়?
খুব বড় গলায় বলে ছিলো যে ৫৫'র পরে রবো তোমার অপেক্ষায় সেও আজ কিছু বলে না!
আসলেই কি জানো এখন ভাবি সব কিছুর বোধহয়  প্রয়োজনে ছিলো!
তুমি নেই কেউ বুঝতে পারতেছে না।
তুমি নেই!

আর কোন পথ নেই..

আর কোন পথ নেই, দেয়ালে পীঠ ঠেকে গেছে জানেন। কোন উপায় নেই আর।
যা করার আজকেই করতে হবে।
আসলে আমরা এরোকম টা চাইনি জানেন।
আমাদেরো একটা স্বপ্ন ছিলো।
বিশেষ করে ওর, কনের সাঁজে ওকে কেমন লাগবে ওর দেখার খুব শখ।
গত পয়েলা বৈশাখে যেদিন ও প্রথম শাড়ি পড়লো সেদিন ও কি খুশি!
সেদিন পইপই করে বলে রেখেছিলো আমি যেন পাঞ্জাবী পরে আসি।
আমি ওর সাথে মস্কারা করে বলেছিলাম ধুতি পরে আসি?
মর্ডান মোরের দোকান গুলো থেকে টোপড় টাও কিনে নেওয়া যাবে তারপর কালিমন্দিরে গিয়ে..
সে শুধু বলেছিল "নাহ"
এভাবে বিয়ে করতে পারবো না।
বাবা, মার আশীর্বাদ না নিয়ে বিয়ে করলে অমঙ্গল হয়। সংসার টিকে না।
সেদিন ও হলুদ রঙের শাড়ি পরে মাথায় ফুলের মুকুট দিয়েছিল।
আমি বললাম এ কি সেঁজেছো এ তো পয়েলা ফাল্গুনের সাঁজ!
সে লাজুক হেসে বলে মুখ লুকিয়েছিলো "তুমি বুঝো না,আজ তো আমার গাঁয়ে হলুদ"
বিয়ের কথা উঠলেই ও কল্পনায় ডুবে যেত, মহা ধুমধাম করে আমাদের বিয়ে হবে। কোন কমিনিউটি সেন্টারে না বিয়ে বাড়িতে হতে হবে।
কমিনিউটি সেন্টারে বিয়ে ভাল না সবাই আসে না,যায়গা অল্প।
আরো বলতো বিয়ে বাড়ির গেট টা হতে হবে পাহাড়পুরের রতন বেকারিদের দুর্গাপূজোর গেট টির মত বড়।
বিয়ের মন্ডপ টা হতে হবে সেরোকম যেন অর্চিতার বিয়ের মন্ডপটার চেয়েও সুন্দর হয়।
আমি জিজ্ঞেস করি আর বাসর ঘর?
যাও লজ্জা করে না বুঝি বলে মুখ লুকাতো।
আজ আর এসব ভেবে লাভ নেই।
সব সময় কল্পনায় বিভোর, হাসি খুশি পুতুল টা আমার কেমন জানি হয়ে গেছে।
গত কয়েক দিন থেকে হাসিখুশি ভাব টা মরে গেছে, দশমির দিনে দেবী ভাসানের সময় মা, মাসিদের মুখ টা যেমন মলিন হয়ে যায় ঠিক তেমন, হাসে না কথা বলে না।
ওর এই রুপ টা আমি কখনো দেখি নি রিক্সা থেকে নামার সময় বলল হয় কালকেই নয়তো কোন দিনেই নয়।
আসলে কি জানেন ওরা আমারদের স্বপ্ন গুলো মেরে ফেলার জন্য কোন ত্রুটি রাখে নি।
জানি আজকের পর আগামীকাল আমার বাবা, দাদাদের নামে থানায় কেস দায়ের হবে আমাকে এক নাম্বার আসামি করে।
রাতুলের নাম টাও দিবে বোধহয় ওর সাথেই তো সকাল সন্ধা উঠবস আমার ওরা ভাল করেই জানে।
খুব খারাপ লাগতেছে জানেন আমার জন্য, শুধু আমার জন্যই আমার বৃদ্ধ বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে, দুই একটা লোকাল পেপারে নিউজ আসবে নাবালিকা অপহরণের।
বিনা অপরাধে রাতুল টাকেও অপহরণকারী হতে হবে।
দাদাদের সামনে তো কখনোই দাঁড়াতে পারবো না ওরা আমাকে পেলে জানে মেরেই ফেলবে বোধহয়!
কিন্তু কিছু করার নাই জানেন যা করার আজকে রাতেই করতে হবে।
ও বলে দিয়েছে হয় আজকে নয়তো কোন দিনেই নয়।
ঠিক একটায় লগ্ন এগারটায় বর আসবে যা করার এগার টা থেকে ১ টার ভিতরেই করতে হবে।
জানেন আমাদের আর কোন উপায় নেই।
দেয়ালে পীঠ ঠেকে গেছে।

রাজনীতি ও প্রেমিক

সত্যি বলতে কি আমি তো প্রেমিক মানুষ! রাজনীতির কয়টা 'র' এর মানেই বা জানি?
আন্দোলন, অভ্যুত্থান বলতে সে তো বুঝি তোমায় নিয়ে বুকের ভিতর উথালপাতাল তোলপাড়।
যদিও অনেকেই বলতো আমার রাজনীতি জানার উচিত ছিলো!
বিছানার খেলায় সে তো আর খেলা নয়! সে নাকি রাজনীতির ময়দান!
হার জিত হয় প্রতিরাতে!
শেয়ানে শেয়ানে লড়াই বড়দের গল্প শুনেছিলাম আড়ালে আবডালে।
আমি কি অতশত বুঝি বল?
আমি তো তোমার চুলের বাঁধনে আষ্ঠেপৃষ্টে জড়িয়ে গেছি সে কবেই, পথ হারিয়ে খুঁজি তোমার গভীর চোখে কতকাল!
তবুও তারা বলতো আমি বুঝি নাই কখনো আমার "রাজনীতি শেখার উচিত ছিলো।"
তুমি যেদিন বললে চল পালিয়ে যাই সেদিনেও হয়তোবা তারা বলতে চেয়েছিলো ছেলেটির রাজনীতি জানা উচিত ছিলো ।
তারপর যেদিন দুজনে ধরা পরলাম সেদিন থানার কনেস্টেবল টি বলেছিলো "বেডার রাজনৈতিক জ্ঞানের বড়ই অভাবে, সরকারি পার্টির থানা সেক্রেটারির মেয় কে নিয়ে ভেগেছে"
লোকে এখন বলে আমি এখান থেকেই শুনতে পাই উরো খবরে "মেয়টা খুবই বুদ্ধিমতী কেমন করে নিজেকে সামলে নিয়েছে দেখেছেন?"
সামনের মাসে ফ্লাইড...

না ফোঁটা কুঁড়ি গুলো

না ফোঁটা কুঁড়ি গুলো
অকালে ঝড়ে যাওয়া মুকুল গুলো
না কোন কবিতার জন্ম দেয় না
কোন কবির হৃদয়ে অনুভূতির ঝড় তুলে
না।
শুকনো খড়কুটোর মতই একদিন জলে
ভিজে পঁচে যায়।
August 4 at 8:44pm
যদি মনের দেয়ালেও সাইনবোর্ড
ঝুলিয়ে দেওয়া যেত "এই
দেওয়ালে চিকা মারা নিষিদ্ধ"
July 17 at 1:20am
রাত যত গভীর হয় ভোর ততো নিকটে
আসে।
কিন্তু কেউ বুঝবে না কখনো
আরেকটা ভোর মানে তুমি বিহীন
আরেকটা দীর্ঘ দিন।
July 18 at 12:25am

কাঙাল

হয়তোবা বিরক্তিভরে বসে বসে
ভাবছো
বার বার শুন্য হাতে ফিরিয়ে
দেওয়া ভিখারি টির মতই
আমিও বার বার ফিরে ফিরে
আসবো।
তোমার কাছে লজ্জার কি বলো?
সত্যি আমি আবার তোমার দারে
আসবো।
July 16 at 2:23am

দাবি

যদি সুযোগ হতো কখনো গণপরিষদে
দাঁড়িয়ে প্রস্তাব রাখতাম
"তোমার ভালবাসা আমার আমার
ষষ্টতম মৌলিক অধিকার! "
July 24 at 10:41pm

এলিট

আমার হৃদয় রাষ্ট্রে তুমিই একমাত্র
এলিট।
July 24 at 10:49pm

পরাধীন থাকতে চাই

সার্বভৌমত্ব চাই নাই, এসো
অধিকার করো জারি করো
তোমার ঔপনিবেশিক শাসন।
July 24 at 11:05pm

স্বপ্ন গুলো!

বড় হয়ে কত কিছুই না হতে
চেয়েছিলাম ডাক্তার,
ইঞ্জিনিয়ার, বিমানের পাইট
(অধিকাংশই বড়দের দেখানো স্বপ্ন)
বাবার মত হাই স্কুলের মাস্টার,
বাদাম ওয়ালা, চারকোন কাচের
বয়ামে গোলাপি কালারের
হাওয়াই মিঠাই ওয়ালা, জসিম, ওমর
সানির শুক্রবারের বিটিবির ছবির
মত নায়ক।
আজ আর কিচ্ছুটি চাই, কিছু হতে চাই
না।
আমি শুধু সেই নিত্যটি হয়ে আমার
শৈশব টা ফিরে পেতে চাই।
কোথায় তুলা চোর পাখিটি বাসা
বেঁধেছে কোন গাছের নিচু ডালের
দুপাতায় খুঁজে দেখে দিন পার
করতে চাই।
কার বাড়িতে ধান ভিজানোর
পৌনা ভেঙ্গেছে, কার বাড়ির
পিছনে মাটির পাইলার ভাঙ্গা
খোলা পাওয়া যাবে তা খুঁজে
সারা বিকেল টা পার করে দিতে
চাই।
সুপারগোল্ড, নাসিরগোল্ড আট আনা,
নেভি স্টার একটাকা,
দিয়ারশালাইয়ের বাক্স একটাকা
গুনে আবার সারাদিন খোলা দিয়ে
তাস খেলতে চাই।
বর্ষার দিনে মান কচুর পাতা কেটে
ছাতার মত মাথায় দিয়ে সারা
পাড়া আবারো ঘুরে বেড়াতে চাই।
ঝাড়ুয়ানির জঙ্গলে শুয়াসিং এর
বিচি পোড়া দিয়ে খেয়ে
আবারো পাড়ায় বলে বেড়াতে
চাই 'জানিস আইজকা শুয়াশিং এর
বিচি পোড়া দিয়ে খাইছি একদম
শিমার বিচির মত খাইতে" ,
ঝাড়ুয়ানির দিঘির কাঁদাখুড়ে
কেসুর খেতে চাই। তিনকাটা
সিঙ্গারিকাটা আহা স্বাদ।
সেবার ঢাকা থেকে অসিমরা
আসার পর ঝাড়ুয়ানির দিঘিতে
কেসুর খুঁড়তে গিয়ে কাটা ফুঁরে ওর
পায়ে সেপটিক হয়ে গিয়েছিলো
দিদি গালি দিয়েছিলো পরের
বার দুর্গাপূজায় এসে।
ওখানে তো যেতেই হবে ওটা তো
ছোটবেলার একমাত্র রোমাঞ্জকর
অনুভূতির যায়গা।
ডাউয়া পারিয়ে এনে খড়ের
পুঞ্জির ভিতর পাঁকতে দিতে চাই।
আমি আর কিছু হতে চাই না।
কখনোই চাই না।
আমি সেই আবার আগের মত ছোট্টটি
হতে চাই। খুব করে চাই।
July 17 at 4:37pm

ক্রাস!

বার বার ক্রাস খাই একজনেরি,
সামনে এসে দাড়ালে।
বারে বারে আছার খাই তার টোল
পরা দুগালে।
May 7, 2014 at 8:25pm

আকাংখা

আমার ভাঙ্গা ঘরে কি একটু আসবে?
মন ভুলানো হাসি হাসবে?
হাসি দিয়েই ভরিয়ে দিবে
ভাঙ্গা চালের ফুটো গুলো,
যেগুলোয় হটাৎ শ্রাবনে অবিরাম
বৃষ্টি ঝড়ে।
May 13, 2014 at 12:34pm
আমার আকাশ আমি যখন খুশি বৃষ্টি
নামাবো, তাতে তোমার কি?
এ বৃষ্টি তো তোমায় ছুঁয়ে যায় না
কখনো, বলিনি তো কখনো এসো
হাত ধরো, ভিজে যাই এক সাথে।
আমার আকাশে আজ মেঘের ঘনঘটা,
যখন ইচ্ছে বৃষ্টি নামাবো, তাতে
তোমার কি? তোমার তো কিছু
যায় আসে না
May 11, 2014 at 5:52pm

খুনি!

তোমার এলোকেশ এই মরেছি। খুন
হয়েছি ঠোঁটে।
May 6, 2014 at 5:35pm

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...