পশু!

মাঝে মাঝে ভেতরের পশুটার
লাগাম ছিঁড়ে যায়।
হয়ে যায় হাতির মত মস্ত!
তসনস করে দিতে চায়
প্রতিবেশীদের ফুল বাগান, পাকা
ধান খেত।
বিবেকের ডোরে বেঁধে রাখি
তবুও উনাদের মত কাউকে বলতে
পারি না বাগানে বেঁড়া দেন, মম
হাতি মস্ত!

লাশ!

ভেতরে কিছু একটা মরে গেছে,
মাঝে মাঝে পচে যাওয়ার গন্ধ
পাই।
দুচোখ বুজলেই তার কিছু আফছা
অতীত দেখতে পাই।

উন্মাদ!?

হারবো জেনেই জুয়ো খেলেছি।
তাহলে আর হারাবার বাকি
থাকে বা কি?
হেরেও জিতেছি।
হ্যাঁ এবার আমায় পাগল বলো, না
পাগল নয় পাগল তো আদুরে শব্দ বল
উন্মাদ।হারবো জেনেই জুয়ো খেলেছি।
তাহলে আর হারাবার বাকি
থাকে বা কি?
হেরেও জিতেছি।
হ্যাঁ এবার আমায় পাগল বলো, না
পাগল নয় পাগল তো আদুরে শব্দ বল
উন্মাদ।

আছি, থাকবো

আমি ছিলাম, আছি, থাকবো।
ঠিক দাঁড়িয়ে থাকা
ল্যাম্পপোস্টির মত।
October 31, 2014 at 9:50pm ·
এখন শীতকাল,
বুকে কফ জমেছে ভালবাসার।
October 27, 2014 at 10:10pm ·

আকাংখা

একটু ছুঁয়ে দাও মুক্তি পাক এই নশ্বর
শরীর
আরেকবার ছুঁয়ে যাও অমর হউক এই
ক্ষয়ে যাওয়া আত্মা।
October 24, 2014 at 8:55pm ·

মুখোশের আড়ালে

শুয়ার গুলোও জাতে উঠতে চায়,
শিয়াল গুলা নারীবাদী।
October 26, 2014 at 10:50am ·
সময়ের তোরে ভাসিয়ে দিয়েছি
তরী।
মরন আসে আসুক, দিতে চাই এই
অজানা সাগর পারি।
October 22, 2014 at 7:40pm
আমি তো অভ্যাসের প্রেমিক না,
জাত প্রেমিক ও না।
আমি তো হঠাৎ পরে যাওয়া
প্রেমিক।
September 22, 2014 at 8:36pm ·
তোমার চোখে দেখতে চাই
অনেক দিনের না দেখা সূর্যোদয়।
July 25, 2014 at 8:59pm ·

খেয়াল

আমি নষ্ট নীড়ের, অজানা কষ্ট।
ভাঙা তীরের অগাধ গাঙ্গ।
July 21, 2014 at 11:05pm

খেয়াল

এই ইট খাচাঁর দেয়ালে ঘেরা
শহরে সন্ধা গুলো গুমোটে তুমি
পাশে না থাকার মতই। ঝড় উঠে না
আর মনের ভিতর।
July 9, 2014 at 7:34pm

ব্যার্থ?

সূর্য হতে পারিনি কোনদিন
কিন্তু তবুও অস্তগামী সূর্যের মত মরে
যাই প্রতিদিন
July 6, 2014 at 7:48pm ·

সচেতন ভাবেই প্রেমিক?

আমি সচেতন ভাবেই প্রেমিক।
টুকটাক আছাড়, হোঁচট, ঊষ্ঠা খাই না
একেবারেই পরে যাই।
July 4, 2014 at 1:10pm

নিঃসঙ্গ রাত্রি

আমার রাত গুলো আর একাকি নয়।
এখন নিয়মিত নির্ঘুম জেগে
থাকাটাও সঙ্গী হয়ে সঙ্গ দেয়।
কিছু দিন আগেও স্বপ্নরা সঙ্গ দিত,
আধ ঘুমে স্বপ্নদের সাথে কথা বলতে
বলতেই কেটে যেত সারা রাত।
আজকাল আর তাদের দেখতে
পাওয়া যায় না।
এখন শুধুই আমি আর আমার নির্ঘুম
জেগে থাকা।
রাত জাগা পাখিদের ডাক
শুনিনা অনেক রাত।
July 4, 2014 at 12:42am

অনুভূতি

বললেন, "ধর্মের কল বাতাসে নড়ে"
আমি জিজ্ঞেস করলাম," ধর্মের কল
কি অনুভুতির মতই হালকা?"
এবং এরপর তিনি ভয়ানক ভাবে
রেগে গেলেন।
June 28, 2014 at 8:03am ·
আমারি বিড়ির অগ্নিশিখায়
জ্বলে গেছে তোমাদের পাড়ার
বিদ্যুতের ট্রান্সফরমার।
June 27, 2014 at 6:10pm
ভালবাসা গুলো আজ আত্মহত্যা
করেছে। জলে ভাসে অনুভুতির মৃত্যুর
স্মৃতি।
June 27, 2014

তুমি

তুমি বউ নয়, বরং বই হও, রহস্যময় কোন
উপন্যাস।
আমি তোমাকে পড়তে চাই,
প্রতিটি মুহূর্ত তোমাকে পড়তে
চাই।
রহস্যে বিমোহিত হতে চাই।
রহস্যময় তোমাতে হারিয়ে গিয়ে
চিরদিনের মত ফেরার পথ ভুলতে
চাই।
তুমি রহস্যঘেরা প্রাচীর তুললে,
আমি রহস্যের জোট খুলতে চাইবো
না, তোমাতে সারাজীবন
ঘুরেফিরে বিলীন হতে চাই।
June 24, 2014 at 8:50pm

ভালবাসি বলে

হটাৎ করে ভালবাসি বলে চমকে
দে না আমায়।
আজ বিনা মেঘে বজ্রপাত হউক।
শিলাবৃষ্টির মত গোটা গোটা
ভালবাস ঝড়ে পড়ুক।
June 15, 2014 at 8:18pm ·

অবহেলা

শুধু তোমারি অবহেলায় মরে
যাচ্ছে ভালবাসার নিরীহ চারা
গুলো।
June 11, 2014 at 9:25pm

বাজেট

এসো প্রিয়ে মোদের সংসদে।
বাজেট ঘোষণা দাও, মনের খাতে
বরাদ্দ বাড়াও, ভালবাসায় উন্নয়ন
ঘটাও।
চুমুর উপর কর কমাও।
বিরোধী দলের মুখে ঝাটা
মেরে, চুমুতে চুমুতে কথা থামাও।
June 8, 2014 at 11:58am
এই নরম বিকেল টা শুধু তোর জন্য বরাদ্দ!
তোর কথা ভেবে সন্ধা
নামাতে চাই।
June 6, 2014 at 7:06pm

বেচে দিবো সব

বেচে দেব সব, যদি উচিত মুল্য,
সঠিক ক্রেতা পাই। মন,
প্রাণ,ভালবাসা, ভাঙ্গা খাট,
ছেড়া কাঁথা, গত কয়েক মাসের
কভার না ধোয়া বালিশ।
May 18, 2014 at 11:39pm

ভূত

আমার ভেতরকার ভূত,আমাকেই
করেছে ভর।
ভেঙ্গে পরেছে, গিয়েছিললাম
শুন্যের মাঝে বাধতে স্বপ্নের ঘর।
May 23, 2014 at 1:10pm

এই আকাশে লাঙল চালালো কে?

image



২৫/৭/২০১৫

নামহীন

এই হৃদয়ের উপকূলে যে অনবরত ঘূর্ণিঝড়
আঘাত হেনে চলেছে
তার কোন নাম নেই!
বিপদ সংকেত দেখিয়ে যেতে
বলেনি কোন আবহাওয়া অধিদপ্তর।

July 30 at 9:29pm

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...