নিঃসঙ্গ রাত্রি

আমার রাত গুলো আর একাকি নয়।
এখন নিয়মিত নির্ঘুম জেগে
থাকাটাও সঙ্গী হয়ে সঙ্গ দেয়।
কিছু দিন আগেও স্বপ্নরা সঙ্গ দিত,
আধ ঘুমে স্বপ্নদের সাথে কথা বলতে
বলতেই কেটে যেত সারা রাত।
আজকাল আর তাদের দেখতে
পাওয়া যায় না।
এখন শুধুই আমি আর আমার নির্ঘুম
জেগে থাকা।
রাত জাগা পাখিদের ডাক
শুনিনা অনেক রাত।
July 4, 2014 at 12:42am

0 comments:

Post a Comment

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...