তুমি বউ নয়, বরং বই হও, রহস্যময় কোন
উপন্যাস।
আমি তোমাকে পড়তে চাই,
প্রতিটি মুহূর্ত তোমাকে পড়তে
চাই।
রহস্যে বিমোহিত হতে চাই।
রহস্যময় তোমাতে হারিয়ে গিয়ে
চিরদিনের মত ফেরার পথ ভুলতে
চাই।
তুমি রহস্যঘেরা প্রাচীর তুললে,
আমি রহস্যের জোট খুলতে চাইবো
না, তোমাতে সারাজীবন
ঘুরেফিরে বিলীন হতে চাই।
June 24, 2014 at 8:50pm
0 comments:
Post a Comment