তোমার নিরুদ্দেশ হবার পর হাতে অনেক অখন্ড সময়।
তোমাকেই নিয়ে ভাবি শুধু বললে ভুল হবে সময় মত খাই, ঘুমাই,গোসুল করি আর স্বাভাবিক ভাবে সব কিছুই করি আগের মত!
কি আজব! তাই না?
ভাবি সারাটাদিন রাত, রাতে ঘুম হয় না জানো? এটাকেই কি ভালবাসা বলে? তোমার প্রতি আমার ভালবাসা? এটুকুই?
নদীর পার ভেঙে হৃদয়ের মাঝখানে যে বিশাল গাঙ্গের শুণ্যতা তৈরি হয়েছে তার গভীরতা বুঝতে পারি জানো।
তার পরেও প্রশ্ন ঊঁকি দেয় এটুকুই ভালবাসা? মাত্র এটুকুই?
এটাকেই ভালবাসা বলে?
তুমি নেই! এটুকুতেই সব হয়ে গেলো?
তুমি নেই! কেউ বুঝতে পারতেছে না জানো,কেউ না!
তুমি না থাকাটা যে কি
কেউ বুঝতে পারতেছে না!
চোখ দুটোকে জিজ্ঞেস করলে উত্তর দেয় আমার ঘুম নেই ব্যাস! আর কিছু না!
বুকের মাঝে যার টের পাই তাকে বলি সে উত্তর দেয় আমায় শূন্যতা ভর করেছে! ব্যাস!
দেখেছো সবাই নিজেকে নিয়েই ব্যস্ত! ভালবাসা কই?
তুমি নেই কেউ বুঝতে পারতেছে না!
তুমি নেই! ভাবা যায়?
খুব বড় গলায় বলে ছিলো যে ৫৫'র পরে রবো তোমার অপেক্ষায় সেও আজ কিছু বলে না!
আসলেই কি জানো এখন ভাবি সব কিছুর বোধহয় প্রয়োজনে ছিলো!
তুমি নেই কেউ বুঝতে পারতেছে না।
তুমি নেই!
0 comments:
Post a Comment