মন পোশাকের রং বদলেছে বহুবার!
কোনটাই স্থায়িত্ব পায়নি।
ফাগুনের আগুনে রঙ্গিন হয়েছে
চৈত্রের তাপে ধূসর হয়েছে
একের পর এক রঙ নিয়েছে বার বার!
কোন এক বর্ষায় কার জানি অপেক্ষায়
রঙ বদলেছিলো আরেকবার
ধবে ধবে সাদা রং!
অন্য এক সময় অন্য এক ঋতুতে পরেছিলো কালো রঙ
কার শোকে এ বেশ হে মহামান্য মন?
উত্তর আসেনি।
প্রশ্ন লিখে যাই সাদা চকে কালো দেয়াল ধরে একের পর এক লাইন।
0 comments:
Post a Comment