আমাদের ঈশ্বর

গতরাত টা কাটিয়ে এলাম ঈশ্বরের সাথে।
কলা,দুধ নারিকেল ফল প্রসাদ ভাগে জুটেছিলেও বেশ।
শহরের সবচেয়ে বড় মন্দিরে তিনি আশীর্বাদ করলেন পূঁজা শেষে "আরো বড় হও"।
আমি জিজ্ঞেস করলাম এখনোই আকাশ ছুঁয়ে যায়,  মন্দির আর কত বড় হবে প্রভু?
চুপ কর মূর্খ, যত বড় মন্দির ততোই নাম, ততোই বাড়বে মোর আরাধনা, প্রভাব।
সাহা পাড়ার ধনীদের গৃহে পূঁজায় তুষ্ট হয়ে বর দিলেন, "ধনবান,জোশবান হও!"
ভয়ে ভয়ে বললাম, প্রভু এদের তো অনেক আছে, যাদের নেই তাদেরো দাও।
রুষ্ট চোখে মুখ ফিরিয়ে প্রভু ঈশ্বর চলিলেন এবার নন্দীদের ভাঙা গৃহে।
অল্প প্রসাদে, সল্প আয়োজনে বেজার ঈশ্বর চলিলেন মাঝ রাজ পথ ধরে।
জিজ্ঞাস করলাম, প্রভু তোমার এ কেমন বিচার?
রাগত স্বরে তিনি বলিলেন মূর্খ মানব, অকৃতজ্ঞ হতে পারিস তুই, আমি ঈশ্বর অকৃতজ্ঞ নই।
যারা আমার প্রচার করেছে, যাদের জন্য টিকে আছি তাদের প্রাপ্য আমি ঠিকই দেই।

0 comments:

Post a Comment

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...