জানো ভূমি তুমি চাইলেই, শুধু তুমি একটি বার চাইলেই হতে পারতে আমার সব কিছুর ভূমিকা।
তুমি একটি বার চাইলেই হতে পারতো কত কিছু!
এসাথে দেখা হত কত ভোর, শেষ বিকেলের সূর্যাস্ত।
তুমি চাইলেই গোধূলি তে গোনা হত একসাথে, কত সহস্র ঘর ফেরা পাখি।
শুধু একটিবার তুমি চাইলেই কত পুর্ণিমার রাতে হতো রাত জাগা!
ভেবে দেখেছো কি কখনো?
তুমি একটি বার চাইলেই গুনতে পারতাম অমাবস্যায় হারিয়ে যাওয়া দু একটা তারা।
জানি তুমি চাওনি কখনোই।
চাওয়াচাওয়ি হয়নি কখনোই।
আর হবেও না কখনো, ভোরের সূর্যোদয়, পুর্ণিমারাত, গোধূলিতে পাখিদের ঘরে ফেরা।
0 comments:
Post a Comment