আমার আকাশ আমি যখন খুশি বৃষ্টি নামাবো, তাতে তোমার কি? এ বৃষ্টি তো তোমায় ছুঁয়ে যায় না কখনো, বলিনি তো কখনো এসো হাত ধরো, ভিজে যাই এক সাথে। আমার আকাশে আজ মেঘের ঘনঘটা, যখন ইচ্ছে বৃষ্টি নামাবো, তাতে তোমার কি? তোমার তো কিছু যায় আসে না May 11, 2014 at 5:52pm
এর চেয়ে কি মৃত্যু শ্রেয় নয়? অর্ধমৃত অনুভুতি কার বা প্রাণে সয়। অর্ধেক টুকু মরে গেছে, আর অর্ধেক টুকু হয়ে গেছে নির্বোধ। বিনা কারনে, অন্যায্য দাবীতে মনের মাঝে সকাল সন্ধা চলছে অবরোধ। April 28, 2014 at 7:09am
অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? বলা যাবে না। তার অপেক্ষায়। কারো অপেক্ষায় থাকাটাও এত মধুর হতে পারে? হয়তোবা পারে! আছি তার অপেক্ষায়...... April 4, 2014 at 9:28pm