কাঙাল

হয়তোবা বিরক্তিভরে বসে বসে
ভাবছো
বার বার শুন্য হাতে ফিরিয়ে
দেওয়া ভিখারি টির মতই
আমিও বার বার ফিরে ফিরে
আসবো।
তোমার কাছে লজ্জার কি বলো?
সত্যি আমি আবার তোমার দারে
আসবো।
July 16 at 2:23am

দাবি

যদি সুযোগ হতো কখনো গণপরিষদে
দাঁড়িয়ে প্রস্তাব রাখতাম
"তোমার ভালবাসা আমার আমার
ষষ্টতম মৌলিক অধিকার! "
July 24 at 10:41pm

এলিট

আমার হৃদয় রাষ্ট্রে তুমিই একমাত্র
এলিট।
July 24 at 10:49pm

পরাধীন থাকতে চাই

সার্বভৌমত্ব চাই নাই, এসো
অধিকার করো জারি করো
তোমার ঔপনিবেশিক শাসন।
July 24 at 11:05pm

ঘুম

ঘুম ভেঙ্গে যাওয়া কি শুধুই ভেঙে
যাওয়া?
গাছের শুকনো ডাল,অবুঝ শিশুর
খেলনা, মায়ের রান্নার পাতিল
ভেঙে যাওয়ার মত?
আমি তো দেখি মৃত্যু।
ঘুম ভেঙে যায় না, ঘুমের মৃত্যু হয়
ভয়ংকর সে মৃত্যু।
ক্ষণিক বাদেই লাশে পচন ধরে,
লাশের পাশে শুয়ে কাটাতে হবে
বাকি সারাটা রাত ভাবা কি
যায়?
শোক, কষ্ট, ভয় কি নেই তাতে?
ঘুম ভেঙে কি শুধুই ভেঙে যাওয়া
আমের শুকনো ডাল,প্রেয়সীর
ভেঙে যাওয়া চুড়ির মত?
July 27 at 1:13am

ঘুম

আজকাল ঘুমের মাঝেও পাশের
বাড়ির চ্যাংরা দিলিপের ভাব
চলে এসেছে কোথায় কোথায়
জানি আড্ডা দিয়ে হয়তোবা
দিলিপের মতই হোটেল বন্ধ হবার
আগে আগে শেষ চা টা খেয়ে এর ওর
জানালায় কান পেতে গল্প শোনার
চেস্টায় ব্যার্থ হয়ে শেষ রাতে
ঘরে ফিরে!
এর আগে আসতো হেলেদুলে লাট
সাহেবের ভাব নিয়ে এসেই গল্প
জুড়ে দিতো কলমির কাছে যাই না
আজ পাঁচ ছয় দিন! মেয়টা নতুন প্রেমে
পরেছে আমার তার কাছে গিয়ে
আর কাজ নেই।
প্রথম প্রেমের রঙিন অনুভূতিতে
ব্যাঘাত ঘটানো টা ঠিক ভাল
লাগে না আমার।
অচিন্ত বাবুর ধারে কাছেও যাই না
আমি আজ কাল কি জানি নিয়ে
ভাবে সব সময়! আমার গিয়ে কাজ
নেই।
মাঝে মাঝে ভয় হয় ভাবি যাই ঘুম
পারিয়ে দিয়ে আসি, প্রানমল টার
মত মাথায় রক্ত উঠে মরে না,না যায়
আবার!
আসার পথে নকুল দের জানালায়
উঁকি দিয়ে এলাম বিয়ে হয়েছে
কেবল কয়েক দিনই হলো গল্প করেই
কাটাক না আর কয়েক টা রাত ওরা!
তাই গেলাম না আজো।
এই তো কয়েক বছর আগেও মত সন্ধা
হলেই ঝুপ করে চলে আসতো। তাকে
এড়িয়ে যায় সাধ্য কার!
তার জ্বালায় মায়ের সাথে ডিডি
বাংলার জন্মভূমি সিরিয়াল টাও
দেখা হতো না কোন কোন দিন!
পড়তে বসে তার জন্য বাবার হাতে
মার খেয়েছি কত সন্ধায়!
অনেক দিন থেকে জিজ্ঞেস করবো
করবো করে আজ জিজ্ঞেস করেই
ফেললাম ছোট ছিলাম যখন তখন তো
ভর সন্ধায় আসতে এখন আসো না কেন?
কলমির মত প্রেমে, অচিন্ত বাবুর মত
মেয়ের বিয়ের চিন্তা,কিংবা
নকুলের মত নতুন বউ কোনটাই তো নাই
আমার!
জবাব দিচ্ছে না দেখে মুখ তুলে
পাশ ফিরলাম, না নেই এইতো
বালিশের পাশেই বসে ছিলো
এতক্ষণ!
July 28 at 1:03am

স্বপ্ন গুলো!

বড় হয়ে কত কিছুই না হতে
চেয়েছিলাম ডাক্তার,
ইঞ্জিনিয়ার, বিমানের পাইট
(অধিকাংশই বড়দের দেখানো স্বপ্ন)
বাবার মত হাই স্কুলের মাস্টার,
বাদাম ওয়ালা, চারকোন কাচের
বয়ামে গোলাপি কালারের
হাওয়াই মিঠাই ওয়ালা, জসিম, ওমর
সানির শুক্রবারের বিটিবির ছবির
মত নায়ক।
আজ আর কিচ্ছুটি চাই, কিছু হতে চাই
না।
আমি শুধু সেই নিত্যটি হয়ে আমার
শৈশব টা ফিরে পেতে চাই।
কোথায় তুলা চোর পাখিটি বাসা
বেঁধেছে কোন গাছের নিচু ডালের
দুপাতায় খুঁজে দেখে দিন পার
করতে চাই।
কার বাড়িতে ধান ভিজানোর
পৌনা ভেঙ্গেছে, কার বাড়ির
পিছনে মাটির পাইলার ভাঙ্গা
খোলা পাওয়া যাবে তা খুঁজে
সারা বিকেল টা পার করে দিতে
চাই।
সুপারগোল্ড, নাসিরগোল্ড আট আনা,
নেভি স্টার একটাকা,
দিয়ারশালাইয়ের বাক্স একটাকা
গুনে আবার সারাদিন খোলা দিয়ে
তাস খেলতে চাই।
বর্ষার দিনে মান কচুর পাতা কেটে
ছাতার মত মাথায় দিয়ে সারা
পাড়া আবারো ঘুরে বেড়াতে চাই।
ঝাড়ুয়ানির জঙ্গলে শুয়াসিং এর
বিচি পোড়া দিয়ে খেয়ে
আবারো পাড়ায় বলে বেড়াতে
চাই 'জানিস আইজকা শুয়াশিং এর
বিচি পোড়া দিয়ে খাইছি একদম
শিমার বিচির মত খাইতে" ,
ঝাড়ুয়ানির দিঘির কাঁদাখুড়ে
কেসুর খেতে চাই। তিনকাটা
সিঙ্গারিকাটা আহা স্বাদ।
সেবার ঢাকা থেকে অসিমরা
আসার পর ঝাড়ুয়ানির দিঘিতে
কেসুর খুঁড়তে গিয়ে কাটা ফুঁরে ওর
পায়ে সেপটিক হয়ে গিয়েছিলো
দিদি গালি দিয়েছিলো পরের
বার দুর্গাপূজায় এসে।
ওখানে তো যেতেই হবে ওটা তো
ছোটবেলার একমাত্র রোমাঞ্জকর
অনুভূতির যায়গা।
ডাউয়া পারিয়ে এনে খড়ের
পুঞ্জির ভিতর পাঁকতে দিতে চাই।
আমি আর কিছু হতে চাই না।
কখনোই চাই না।
আমি সেই আবার আগের মত ছোট্টটি
হতে চাই। খুব করে চাই।
July 17 at 4:37pm

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...