সুখে আছি!

আপনি এখন কেমন আছেন?
নিশ্চই সময় মত খাচ্ছেন দাচ্ছেন
নিয়মিত ক্লাস করতেছেন, ক্লাস শেষে ক্যাম্পাসে আড্ডা দিয়ে
দেরি করে বাসায় ফিরে রাত দুপুর পর্যন্ত ফেসবুকে চ্যাট করে
শেষ রাতে ঘুমাতে যাচ্ছেন!
আমিও ঠিক তাই!
আগের মতই খাচ্ছি দাচ্ছি, নিয়মিত অফিস যাচ্ছি।
আপনার মতই শেষ রাত পর্যন্ত জেগে থাকি।
না, আপনার মত আড্ডা দেওয়া হয় না, ফেসবুক মেসেঞ্জারেও কোন নোটিফিকেশন আসে না।
জানেন কি ভীষণ একেকটি ভয়ংকর একাকী রাত যায়,
জেগে থাকি আরেকটি নিষঙ্গ দিনের অপেক্ষায়।

আমার কিছুই যায় আসে না।

যাবে চলে? যেতে পারো।
পথ আগলে আর আটকাবো না।
আমার কিছুই যায় আসে না।
কত টুকুন ভালবেসেছিলে।
কত খানি ঘৃণা করতে পারো।
কার সাথে ঘর বাঁধতে পারো।
আমার কিছুই যায় আসে না।
কুত্তা, শুয়ার, হায়না, শেয়াল
যাই ইচ্ছা তাই পালতে পারো।
আমার কিছুই যায় আসে না।



শুভ বিবাহঃ হিন্দু পাত্র-পাত্রী আবশ্যক

এই যে শুনেন, একটু থামুন।
এদিকে শুনুন, ওদিক দেখুন।
কারো ঘোষ চাই, কারো বোস চাই
তেনার আবার মজুমদারেও সমস্যা নাই!
পাত্রী আছে, পাত্র চাই।
লম্বা, ফর্সা, অনিন্দ্য সুন্দরী
সাহা হলে ভালো হয় না হলেও সমস্যা নাই!
পাত্রী চাই, একটা ছেলে আছে
তবে কি জানেন ৫.৪" নিচে,
ডিভোর্সি -বিবাহিতাদের(!) নক করার দরকার নাই।
এই যে দাদা শুনছেন তো?
আপনাকেই বলতেছি..
পাত্র চাই,
মেয়ে ডিভোর্সি,
আরতী দাস
গায়ের রং ফর্সা
ঠাকুর ভক্ত,ঘরোয়াও সংসারী।
গোত্র আলিমান্য।
হিন্দু হলেই হবে জাত পাত
কোনো ভেদাভেদ নাই।
নমস্কার! আমিও আছি দোলা মুনি
প্রিয় দিদির জন্য ভাল মনের জিজু চাই-পাত্রকে হতে হবে উচ্চ শিক্ষিত (সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে ন্যূনতম ব্যাচেলর পাশ) ,
সৎ ও চরিত্রবান,আস্তিক/ধার্মিক, সরকারী/স্বায়ত্তশাসিত/বেসরকারী চাকরিজীবি/
ব্যাবসায়ী, উচ্চতা ৫.৬" থেকে উর্ধ
এর নিচে কোন কথা নাই।
পাত্রী চাই! পাত্র সরকারি চাকরীজীবী
সুন্দরী, লম্বা, ভদ্র, ধার্মিক, প্রেম ভালবাসার কোন হিস্ট্রি নাই।
স্বল্প শিক্ষিত হলেও সমস্যা নাই।
এসো প্রেয়সী বিবাদে জোড়াই।
আমি প্রতিবন্ধী, তুমি অভিমানী হও, অভিমান কর বৃথাই।
কী স্বাভাবিক ভাবেই না, গেল দিনটা!
আর পাঁচ টা দিনের মতোই খাওয়া ঘুম আড্ডায়!
বন্ধু জিজ্ঞেস করে কেমন আছিস? ধুর বালের লাইফ, জঘন্য।
ঠিক এই দিন টাকেই মিস করবো নিশ্চিত অন্য কোন দিন অন্য কোন সময়!
মানুষ কেন মরতে চায়?
স্যার অগাস্টকোৎ আমি আপনার আত্মহত্যার তিন টি কারন মানি না, একদম না।
April 19 at 11:04pm
সবাই পালাতে চায়, সবাই হারাতে চায়।
শুধু এই ভয়ে পালায় না, হারিয়ে যায় না।
পাছে পিছে কেউ না ডাকে, কেউ না খুঁজে!
April 21 at 5:33am
এখনো অনেক কিছু হারাবার আছে,
এখনি নিঃস্ব ভাবো কেনো মন।

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...