জানো গত বর্ষার আগেরবার, সেবার তেমন বর্ষা পরে নি। তবুও খাল, পুর্ণিমা রোডের নয়ঞ্জলি গুলো বৃষ্টির জলে ভরে গিয়েছিলো।
আর সেগুলো সাদা সাদা শাপলায় ভরে গিয়েছিলো, কদম গাছে কদম ফুটেছিলো কেন জানি অন্য আগের বারের চেয়ে অনেক বেশি। তোমাকে বলতেই তুমি জিদ ধরে বসলে তোমার জন্য শাপলা, কদম না নিয়ে, যেন দিনাজপুরে না আসি!
তোমার জন্য শাপলা কদম নিয়ে যেতে যেতে আরেক মজার ঘটনা! তোমাকে তো বলেছিলাম তাই না?
যাই হউক এবার যেটা বলার জন্য এত ভূমিকার অবতারনা! আমি লিলিমোড়ে বাস থেকে নামলাম তুমি বরাবরের মতই লেট!
আধা ঘন্টা দেরিতে এসে রিক্সা থেকে নেমে বললে হাদারাম! সত্যি সত্যি শাপলা নিয়ে এসেছে! আমি তো মজা করেছিলাম!
শাপলা গুলো হাতে নিয়ে কদম গুলো ভ্যানিটিব্যাগে রাখতে রাখতে বললে, কোথায় যাবে, কি জন্য এসেছো বলো।
আমি ভয়ে ভয়ে বলেছিলাম, একটা বই আর একটা জুতো কিনবো!
গাঁধা একটা জুতো দিয়ে কি করবা? পায়ে পরবা না গলায় ঝুলাবা?
এরপর জেলখানা মোড়ের দোকান গুলো থেকে তুমি পছন্দ করে জুতো কিনে দিলে।
না, একটা না এক জোড়াই!
হ্যাঁ আমি সেই জুতো জোড়াটার কথায় বলতেছি! জানো গতকাল সেই সেন্ডেল জোড়ার বাঁ পায়েরটার বাম পাশের ফিতে টা ছিঁড়ে গেছে।
0 comments:
Post a Comment