আমি বুঝে গেছি বড় বড়
অট্টালিকা, বড় বড় জমকালো
শপিং মল, নীল,কালো কাচের
দেয়াল, সাদা, লাল,নীল বাতির
অন্ধকারে ডিস্কো, বার গুলোই এখন
এ শহরের সৌন্দর্যের কারন!
তুমি অচ্ছুত, অনেকটাই গেঁয়ো
সেকেলে।
কারন বদলে গেছে অনেক কিছু, শুধু
সময়ের সাথে খাপ খাওয়াতে
পারি না আমি।
তাই আজো আমি খুঁজে ফিরি
তোমায়।
লতা ফুল পাতায়, একতলা বাড়ির
ছাদে কখনো বারান্দায়।
আজ তুমিও বদলে গেছো তাদেরি
মত।
তোমাকে হারিয়ে ফেলি
আইসেডো, মাস্কারা, কড়া
মেকাপে বার বার।
June 4 at 3:10pm
0 comments:
Post a Comment