ঈশ্বরের পা দুখানি ছেড়ে যখন
প্রথমবার যুক্তির পাতা গুলো
উল্টাচ্ছিলাম তখন শেষবার তার
চোখ রাঙানি দেখেছিলাম।
সেই শেষবার।
যখন যুক্তির পাঠ শেষ করলাম তখন সে
ধুলোয় গড়াগড়ি খাচ্ছিলো।
যখন প্রথম বার যুক্তির কথা তুলি তখন
সে উঠে চলে যায়।
কখনো দেখিনি তাকে আর।
এরপর যখন আমি যুক্তির কথা বলতে
মঞ্চে উঠি কেউ বা কারা এসে
পিছনে দাঁড়ালো বুঝি।
প্রথম বাক্য টা বলার পর কেউ কেউ
অতি উৎসাহী না বুঝেই হাত তালি
দিলো।
দ্বিতীয় বাক্য টার পর মৃদু গুঞ্জন
শোনা গেলো কি?
আমার তৃতীয় বাক্যটি শোনার পর
এবার কি গন্ডগোল বেঁধে যাবে?
তবুও কিছু মনোযোগী শ্রোতা
পাওয়া গেলো!
চতুর্থ বাক্য
(এরি মাঝে খবর আসলো যুক্তি নিয়ে
তাদের সাথে কথা বলতে গিয়ে
আহত হয়েছে আমারি মত কয়েক জন)
পঞ্চম বাক্য শেষ হবার আগেই খবর
পৌঁচাল কয়েক জন.... নেই
ভাবলাম নেমে যাওয়ার আগে
ধন্যবাদ দিয়ে যাই এতক্ষণ ধৈর্য
সহকারে আমার কথা শোনার জন্য।
পিছনের ছায়া মুর্তি গুলো কি নড়ে
উঠলো একটু?
আমার নাকটি যখন মাটিতে ঘষা
খেল তখন বিদ্রূপাত্মক হাসি ছাড়া
কিছুই শুনিনি।
কেউ বলল না লোকটা ঐ যুক্তিতে ভুল
ছিলো।
৫/৮/২০১৫
0 comments:
Post a Comment